স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ড্রাম ট্রাকের বেপরোয়া গতিতে যাওয়ার সময় আক্কাস আলী (৫০) না মে এক পথচারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার সময় উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী চারঘাট উপজেলার সদর এলাকায় বলে জানাগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে প্রতি যোগিতা করতে থাকা দুইটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা দুইটি ড্রাম ট্রাকে আ গুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়িটি ভাঙচু র করা হয়।
পরে পুঠিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছা লেও বিক্ষুব্ধ জনতার তোপের মুখে তারা সেখান কোন রকম কার্যক্রম চালাতে পারেনি তারা ।
পরবর্তীতে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড় কে যান চলাচল পুনরায় শুরু হয়। পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, সকালে জানার পরপরই আমরা ঘটনাস্থলে যায় কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আমাদের হাইওয়ে থানার গাড়িটি ভাঙচুর করে স্থানীয় জনতা।#

Reporter Name 



















