Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

  • Reporter Name
  • Update Time : 10:18 pm, Saturday, 19 September 2026
  • 61 Time View
স্টাফ রিপোর্টার,পুঠিয়া (রাজশাহী)ঃ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুঠিয়ায় পরি চ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলার বেলপুকুর বাইপাস এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা অংশ নেন।
কর্মসূচিতে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়। বিশেষ করে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে নিয় মিত পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
এর পর বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যা লয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষা
র্থীরা উৎসাহের সঙ্গে চারা গ্রহণ করে।
দিনের অপর কর্মসূচিতে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কান্তার বিলে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমি শনার (সার্বিক) মো. হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশা সক মো. কাজী শহিদুল ইসলাম, পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ফারুক হো সেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, শুধু অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্ম স্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। #
About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

Update Time : 10:18 pm, Saturday, 19 September 2026