স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। “
রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলেথিন দূষণ” ওই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচীর প্রধান অতিথি নিজ হাতে উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, রাজশাহী জেলার প্রত্যেকটি উপ জেলার সকল সরকারী ভবন, ইউনিয়ন পরিষদ ভবন ও সরকারী হাসপাতালে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলবে। এরই ধারাবাহিকতায় আজ পুঠিয়ায় উদ্বোধন করা হলো।
পরে তিনি পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজে ন্সি ও অন্তঃ বিভাগ বা ইনডোর ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী দের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিতি ছিলেন, পুঠিয়ার উপজেলা নির্বাহী অ ফিসার লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুচনা প্রমুখ। #

Reporter Name 



















