স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় মাদক বিরো ধী অভিযানে ৪ জনকে কােরাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্য মান আদালত।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার ধোকড়াকুল, আটভাগ ও বাঁশবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, অভিযানের লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকে র বিস্তার রোধ করা।
অভিযানে ০৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, বাঁশবাড়িয়া গ্রামের রাজু আহমেদ এর ছেলে ইমরান, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন, আটভাগ গ্রামের আলী হোসেনের ছেলে জুয়েল ও ধোকড়াকুল গ্রামের লায়েব এর ছেলে রাজু ইসলাম। আটককৃতদের ০৩ মাস করে বিনা শ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রে তা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে বলে তিনি জানা ন।

Reporter Name 



















