স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়া উপজেলায় সতিনের সঙ্গে বিরোধের জেরে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে পুঠিয়া উপজেলার বেল পুকুর ইউনিয়নের মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত আশরাফুলকে উদ্ধার করে রামেক হাসপা তালে ভর্তি করা হয়েছে। আশরাফুল উপজেলার পুঠিয়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার।
এ ঘটনায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফা জতে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়ার তারাপুর গ্রামে আশরাফুলের প্রথম স্ত্রী বসবাস করেন।
আর দ্বিতীয় স্ত্রী রেখাকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। তবে মাঝেমধ্যেই আশরাফুল প্রথম স্ত্রীর বাড়িতে যেতেন।
এ নিয়ে দ্বিতীয় স্ত্রী রেখার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে পারিবারি ক বিরোধ ও কলহ চলছিল।
শনিবার ভোররাতে ওই বিরোধের জের ধরে রেখা খাতুন ব্লেড দিয়ে ঘুমন্ত অবস্থায় শরাফুলের পুরুষাঙ্গ কেটে দেয়। বিষয়টি জানাজানির পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশরাফু লকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পরই দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও মামলার প্রস্তুতি চলছে।

শেখ রেজাউল ইসলাম লিটন পুঠিয়া, রাজশাহী। 



















