স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় এবার বাবা -মা হারা ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের অভি যোগ উঠেছে শাওন নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার(৭ জুলাই) পুঠিয়া থানায় একটি ধর্ষ ণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার । উপ জে লার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটে। ধর্ষক সাওন ওই এলা কার সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে সাওন পালাতক রয়েছে।
ভুক্তভোগী ওই কিশোরী বলেন, জোর করে শাওন তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।
স্থানীয়রা জানান, জন্মের দুই বছরের মাথায় বাবাকে হারা য় কিশোরী এরপর সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সং সারে চলে যান মা । প্রতিবন্ধী নানা- নানির পরিবারে ঠাঁই হয় তার।
তারা অভিযোগ করে আরও জানান, এর আগেও একা ধিক নারীকে ধর্ষণ করে অভিযুক্ত শাওন।
প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না কেউ। অসহায় কিশোরী সাথে এমন ন্যাক্কারজনক ঘট নার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, শিশু টিকে উদ্ধার করে রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামী পালা তক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান।#

Reporter Name 



















