স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করার বিরুদ্ধে মোবাইল কো র্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) পুঠিয়া উপ জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজি স্ট্রেট শিবু দাশ এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া বাজা রের অনুমোদনবিহীনভাবে সার মজুত করায় সারোয়ার হো সেন শাওন নামের এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে মজুতকৃত ৩৪ বস্তা টিএসপি, ৮ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকের নিকট বিক্রয় করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এ কর্মকর্তা জানান। #

Reporter Name 



















