Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

পুঠিয়ার বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে দিনভর কর্মসূচি

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী): পুঠিয়ার বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে দিনভর কর্ম সূচি আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সংসদ সদস্যকে সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং একাধিক নতুন উদ্যোগের উদ্বোধনের মধ্য দিয়ে পুঠিয়ায় উদযাপিত হয়েছে বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রা ঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি। বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে র‌্যালিটি বানেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের সামনে দিয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক প্রদক্ষিণ করে।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুঠিয়া-দুর্গাপুরে সংসদ সদস্যকে সংবর্ধনা। উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞা ন অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশ প্রেম, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ গঠনে শিক্ষার্থী দের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসময় কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পরে মেহেরিন চৌধুরী অডিটোরিয়াম,  ইংলিশ ল্যাঙ্গু য়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, ক্লাইমেট ক্লাব এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর আলী, সহকারী অধ্যাপক সোহেল আহমেদ, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল এবং বানে শ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী সরকার।
বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি  মাহাবুর সরকার (জনি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দীর্ঘ ১২০ বছরের পথ চলায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি এলাকার শি ক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নতুন চালু হওয়া ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরে জি ভাষায় দক্ষতা, বিজ্ঞানমনস্কতা, বিতর্কচর্চা ও জলবায়ু সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, মিড ডে মিল কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চি তের পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াতেও ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
১২০ বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞা নচর্চা ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশায় উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে বানেশ্বর ইস লামিয়া উচ্চ বিদ্যালয়।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

পুঠিয়ার বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে দিনভর কর্মসূচি

Update Time : 03:04 pm, Sunday, 26 July 2026