স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ার বেলপুকুর ইউনিয়নের ওয়াহেদ আলী নামের এক খাদ্যবান্ধব ডিলা রের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
খাদ্যবান্ধব ডিলার ওয়াহেদ আলী বেলপুকুর ইউনিয়নের
বাশপুকুর বাজারের খাদ্যবান্ধব ডিলার। মঙ্গলবার (২৮ এপ্রিল) পুঠিয়া উপলেলা নির্বাহী অফিসারের কাছে লি খিত অভিযোগ করেন তিনি।
জানাগেছে, গত সোমবার (২৭ এপ্রিল) বাশপুকুর বাজা রের বিক্রয় কার্যক্রম শুরু করে। চাউল বিক্রয় শুরু করার কিছুক্ষন পর বাশপুকুর গ্রামের আসলামের ছেলে লিটন, মৃত আজিমুুদ্দিনের ছেলে মোস্তাকিন ও এছার ছেলে আ শরাফুল ওয়াহেদ আলীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা তার বিক্রয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে জানান।
পরে অভিযোগ পেয়ে বেলপুকুর থানাবপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পরে।
অভিযুক্ত লিটন, মোস্তাকিন ও আশরাফুলে সাথে যোগা যোগ করা হলে তারা বলেন, আমরা ওজনে কম ও ডিলা রের স্বজনপ্রীতির অভিযোগনসেখানে গিয়ে তার এ অনৈ তিক কাজে প্রতিবাদ করি।
তাই সে এসবনকাজ থেকে বাঁচার জন্য আমাদের বিরুদ্ধে চাঁদা অভিযোগ তুলেছে।
এব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা বলেন এ কর্মকর্তা। #

Reporter Name 



















