আলিফ হোসেন,তানোরঃ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন। রেলের সঙ্গে যার নিবিড় সম্পর্ক কেবল একজন শীর্ষ কর্মকর্তার নয়, বরং দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পেশাগত পথচলার।
জানা গেছে, ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।
১৩তম বিসিএসের রেলওয়ে প্রকৌশল ক্যাডারের এই কর্ম কর্তা মাঠপর্যায়ের প্রকৌশল দায়িত্ব থেকে ধাপে ধাপে রেল ওয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অবকাঠামোগত দায়িত্বে উঠে এসেছেন।
তার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। তিনি এই বৃহৎ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর তিনি বাংলাদেশ রেল ওয়ের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ রেলের একজন প্রকৌশলী হিসেবে তার যে পথচলা শুরু হয়েছিল, দীর্ঘ অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের ধারাবাহিকতায় সেটিই তাকে রেলওয়ের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বের জায়গায় নিয়ে এসেছে।বর্তমান সময়ে বাংলাদেশ রেলওয়ের সামনে সবচে য়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও সময়নিষ্ঠ ট্রেন পরিচালনা, অবকাঠামোর আধু নিকায়ন, পণ্য পরিবহন বাড়ানো এবং রেলকে আরও কার্য কর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করা।
এসব লক্ষ্য সামনে রেখে সরকারের রেল উন্নয়ন পরিক ল্পনায় মহাপরিচালক হিসেবে আফজাল হোসেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়েও তার নেতৃত্বে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। এর মধ্যে ঢাকা- গোপালগঞ্জ নতুন ট্রেন সার্ভিস চালুর সময় মহা পরিচালক হিসেবে তিনি ট্রেনের যাত্রা ও সময়সূচি সম্পর্কে তথ্য দিয়েছেন।
একজন কর্মকর্তার মূল্যায়ন শুধু তার পদবি দিয়ে হয় না, দীর্ঘ কর্মজীবনে তিনি কী দায়িত্ব পালন করেছেন, কতটা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানের জন্য তার সেই অভিজ্ঞতা কতটা কাজে লাগছে, সেটিও গুরুত্বপূর্ণ।
আফজাল হোসেনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রেলের মাঠপর্যায়ের প্রকৌশলী থেকে শুরু করে বড় অবকাঠামো প্রকল্প, অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব এবং শেষ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব, পুরো পথটাই রেলওয়ের ভেতর দিয়ে তৈরি।
রেলকে যারা কাছ থেকে দেখেন, তাদের কাছে এই দীর্ঘ অভিজ্ঞতার মূল্য নিশ্চয়ই অনেক।
ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে একটি কথা বলা যায় বাংলাদেশ রেলওয়ের মতো বিশাল ও ঐতিহ্যবাহী প্রতি ষ্ঠানের নেতৃত্বে একজন দীর্ঘদিনের রেলওয়ে প্রকৌশলীর অভিজ্ঞতা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সম্পদ।তার দুর দর্শিতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রেলওয়ে আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ্।#

Reporter Name 



















