Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ফ্যামিলি কার্ডে গাফিলতি ঝিনাইদহ সমাজসেবার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • Update Time : 03:54 pm, Saturday, 11 July 2026
  • 58 Time View
ঝিনাইদহ প্রতিনিধিঃ
সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রমে চূড়ান্ত অবহেলা ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে শৈথিল্যের দায়ে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখা থেকে এ সং ক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঝিনাইদহ জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান ও শৈলকূপা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ উদ্দিন।
দুজনকেই ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং বরখাস্তকালীন বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা পাবেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বর্তমা ন সরকারের প্রধান অগ্রাধিকার কার্যক্রম এবং নির্বাচনী ইশতেহারের অন্যতম বড় প্রতিশ্রুতি।
এই কার্যক্রম বাস্তবায়নে যেকোনো গাফিলতি অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কাজ। উভয় কর্মকর্তার বিরুদ্ধে ফ্যামি লি কার্ড কার্যক্রমে চূড়ান্ত মাত্রার অবহেলা প্রদর্শন ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে শৈথিল্য প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী এ ধরনের অসদাচরণ শাস্তিযো গ্য অপরাধ।
এই বিধিমালার ১২(১) অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন মনে করেছে মন্ত্রণালয়।
জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দে শ দিয়ে প্রজ্ঞাপনে সই করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
সাময়িক বরখাস্তকৃত ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যা লয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান জানান, গত ৫ জুলাইয়ে সচিবের এক চিঠিতে তিনি ঢাকার আগা রগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সং যুক্ত হয়েছেন।
কি কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা তিনি জানেন না। শৈলকূপা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ উদ্দিনও একই কথা জানান।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরি বার চিহ্নিত করে খাদ্য ও নগদ সহায়তা দেওয়া হয়। মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ওপরই এই কার্ডের সুবিধা ভোগী নির্বাচন নির্ভর করে। ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান ও শৈলকূপা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ উদ্দিন ভুলভাল ও ত্রুটিপুর্ণ তথ্য দিয়ে ফ্যামিলি কার্ড প্রক ল্পকে প্রশ্নবিদ্ধ করছিল বলে অভিযোগ।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ফ্যামিলি কার্ডে গাফিলতি ঝিনাইদহ সমাজসেবার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Update Time : 03:54 pm, Saturday, 11 July 2026