মাদারীপুর প্রতিনিধিমাদারীপুরের বঙ্গবন্ধু ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুর বিরুদ্ধে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) ও সামাজি ক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মে লন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ক লেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আ য়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু বলেন, তিনি দীর্ঘদিন ধরে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গুলজার আ হমেদ চিশতীকে সভাপতি করা হলে তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। পরে আদালত ওই নিয়োগের ওপর স্থগিতাদেশ (স্টে) প্রদান করেন।
তিনি জানান, আদালতের নির্দেশনার পর বিধি অনুযায়ী পরিচালনা পর্ষদের দুটি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভাগুলোতে শিক্ষার্থীদের অর্থ সংবর্ধনার নামে ব্যয়ে র বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয় এবং ভবিষ্যতে শি ক্ষার্থীদের তহবিলের অর্থ যেন অনিয়ম বা অপ্রয়োজনীয় খাতে ব্যয় না হয়, সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
অ্যাডভোকেট মিঠুর দাবি, ওই সিদ্ধান্তের পর সাবেক সভা পতি গুলজার আহমেদ চিশতী ও স্থানীয় এক প্রভাবশালী নেতার প্রভাবে কলেজের অধ্যক্ষকে দিয়ে তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি মিথ্যা জিডি করা নো হয়।
পরে তিনি প্রকৃত ঘটনা উল্লেখ করে একই থানয় পাল্টা একটি জিডি দায়ের করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সাবেক সভাপতি গুলজার আহমেদ চিশতী কলেজের শিক্ষার্থীদে র তহবিল থেকে সংবর্ধনার নামে এক লাখ ৫০ হাজার টা কা উত্তোলন করেছেন, যা কলেজের বিধি-বিধান অনুস রণ করে করা হয়নি বলে তিনি দাবি করেন।
নিজের বক্তব্যে অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ব লেন, “বঙ্গবন্ধু ল’ কলেজ দুর্নীতি বা অর্থ আত্মসাতের জায়গা নয়।
শিক্ষকদের সহযোগিতায় কলেজটি সুশৃঙ্খ লভাবে পরি চালিত হচ্ছে। আমরা কলেজের শিক্ষা কার্যক্রমের মানো ন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি।”
সংবাদ সম্মেলনের শেষে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট জয়তী ভট্টাচার্য, প্রভাষক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সোবাহান, অ্যাডভোকেট এস এম নুর মোহাম্মদ, অ্যাডভোকেট আনিচুর রহমান, কুলসুম আ ক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিং, অ্যা ডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পি, অ্যাডভোকেট নূরজা হান, অ্যাডভোকেট হানিফ বেপারীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Reporter Name 



















