Breaking News

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধঃ
বাগেরহাটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডে এর আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপক রণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই)  সকালে সদর উপজেলার  যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক জেলা সহ সমন্বয়ক শেখ মনিরুজ্জামান সোহাগ, সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক এসকে বদরুল আলম, যাত্রাপুর ইউনি ীয়ন যুবদল নেতা শেখ মশিউর রহমান, মোঃ ইউসুফ, সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বদরুল আলম বলেন, কোডেক শিক্ষার মান উন্নয়নে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোট বাচ্চাদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা সহ  দারিদ্র জনগোষ্ঠীকে  নিয়ে বিশেষ করে অবহেলিত নারী সমাজকে নিয়ে অর্থনৈতিকভাবে স্বাব লম্বী করার জন্য ক্ষুদ্রঋণ সহ বিভিন্ন প্রোগ্রাম  করেথাকে।
সামাজিক অনুষ্ঠান এবং দরিদ্র মানুষের পাশে চিকিৎসার জন্য বিশেষ করে নারীদের জরায়ু অপারেশন, সিজার, নরমাল ডেলিভারি এবং চোখের সানি অপারেশন সহ বিভিন্ন সামাজিক কাজে আর্থিক সহযোগিতা করে থাকে
এছাড়াও তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর বৃক্ষরোপন কর্মসূচি পালন করে থাকে যা প্রধানমন্ত্রীর তারেক রহমানের ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য পূরণে অগরানি  ভূমিকা পালন করছে।

About admin

Check Also

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ …