ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে বাগেরহাট সদর উপজেলার মেঘনিতলা মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতী ক। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর আদর্শ ও দর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, উপ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহ মান রাসেল, যুবদল নেতা শাহেদ শমী বাদশাহ, মনিরু জ্জামান মান্না, এসকে বদরুল আলম, ফকির মাসুম বিল্লাহ ও ইখতিয়ার রহমান পান্না।
এছাড়া বিএনপি নেতা শেখ আবু হানিফ, শেখ আমির হোসেন, আব্দুল কাদের, শেখ নাসির উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠ নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনা জাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃ দ্ধি কামনা করা হয়।

Reporter Name 



















