বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদারের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটে নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদারের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যাল য়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার হাসান মো হম্মদ নাছের রিকাদার। মতবিনিময় ও পরিচিতি সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান এবং গণমাধ্য মের সঙ্গে জেলা পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরি স্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠসংবাদ পরিবেশন সামাজিক সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহা র্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করলে অপ রাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকরা।

Reporter Name 



















