ফকির গোলাম তাবরেজ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার(১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের মধ্যে এবং ফটকের বাইরে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।সরকারি মহিলা কলেজে চলমান এইসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীদের নিরাপদে নেওয়ার চেষ্টা করেন। পুলিশের সামনেই হামলাকারীরা ওই দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে পুলিশ তাদেরকে নিভৃত কর তে সক্ষম হয়। হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পিসি কলেজের এইস এসসি বানিজ্য বিভাগের শিক্ষার্থী।শাহরিয়ার খানের ফেস বুক আইডিতে আওয়ামীলীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা যায়। মারধরের শিকার শিক্ষার্থীদের অভি যোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করেন।
ফেসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের। এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান নামের ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং চলমান সরকারকে বিতর্কিত করে পোস্ট দেয়।
এসব কারণেই তার সহপাঠিদের সাথে এই অপ্রতিকর ঘটনা ঘটেছে। এর সাথে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নয়। বাগেরহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ, ড. এজে ডএম রুহুল কাদির বলেন, হামলার বিষয়টি খুবই অন্যায় করেছে। আমরা এর ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিয়েছি। ওই শিক্ষার্থীদের প্রিন্সিপালের কাছে আমি এডমিট কার্ড পাঠি য়েছি।
তারপরে এরা কেন্দ্রের বাইরে যেয়ে আবারো সংঘর্ষে জড়িয়েছেন। আমরা এই বিষয়টি ডিসি ও এসপি কে অবহিত করব যাতে তারা আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

Reporter Name 



















