Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

  • Reporter Name
  • Update Time : 02:09 pm, Monday, 14 September 2026
  • 70 Time View
ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী জাহানারা খানম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আ য়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা খানম বলেন, রবিবার সকালে তার স্বামী সোহেল খান তার ভাইয়ের ক্যা ন্সার সংক্রান্ত একটি ফর্ম জমা দিতে রামপাল উপজেলা কার্যালয়ে যান।
কাজ শেষে ফেরার পথে দুপুর ১টার দিকে গিলাতলা বাজারে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন।
অভিযোগ করা হয়, পলাশ ফকির, জুবায়ের মল্লিক , রনি মীর, ইমরান, রাজুসহ ১০-১২ জন তাকে মারধর শুরু করে ন।
একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে একটি বাগানের মধ্যে নিয়ে গলায় ছুরি ধরে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
জাহানারা খানম আরও বলেন, টাকা দেওয়ার জন্য চাপ দি য়ে সোহেল খানকে মারধর করা হচ্ছিল।
খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট সদর হাস পাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সোহেলের সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পুলিশ ঘটনা স্থলে গিয়ে সোহেল খানকে উদ্ধারের সময় হামলাকারীরা রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও হুমকি দিয়েছেন—এমন তথ্য স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন।
জাহানারা খানমের অভিযোগ, অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জ ড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা এলাকায় কয়েকটি প্রবাহমান খাল দখলের চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।
এসব বিষয়ে বাধা দেওয়ায় তার স্বামীসহ এলাকার আরও কয়েকজনকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে বলে অভি যোগ করেন তিনি।
তিনি বলেন, “আমরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে আছি। রামপালে গিয়ে থানায় মামলা করার সাহসও পাচ্ছি না।
আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ঘটনায় কয়ে কজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন বলেও অ ভিযোগ করেন জাহানারা খানম। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।
সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীকে মারধরের ঘটনায় জড়ি তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কা মনা করেন।
সংবাদ সম্মেলনে মল্লিকের বেড় ইউনিয়ন বিএনপির সাংগ ঠনিক সম্পাদক জাহিদুল হাওলাদার, বিএনপি নেতা শামীম হাওলাদার, চান মিয়া শেখ, মোহাম্মদ তরিকুল ইসলাম ও মো হাম্মদ লাবলু হাওলাদার উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

Update Time : 02:09 pm, Monday, 14 September 2026