ফকির গোলাম তাবরেজ,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের কাজ শুরু না করেই ৫০ লাখ টাকা আত্মসাত এবং চরম অ নিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসি ন্দারা।
সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকা দারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেন ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল।
লিখিত বক্তব্যে তিনি জানান, ৩ কোটি ৮৪ লাখ ৪ হাজার ২১ টাকা অনুমোদিত চুক্তি মূল্যের এই ব্রিজটির কাজ গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়ে ১২ এপ্রিল ২০২৬ তারি খের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
ব্রিজের কাজটি করার অনুমতি পান ঝিনাইদহ কাঞ্চন নগর এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নিশীথ বসু। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আজ পর্যন্ত কোন কাজ শুরু করেনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগে বলেন, স্থানীয় আল আ মিন নামের এক ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে অবৈধ যোগসাজসে মাধ্যমে এই ব্রিজের কাজ সংক্রান্ত ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্ম সাৎ করেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি নির্বাহী প্রকৌশলীর যোগ সাজশে কাজ না করেই ব্রিজের নির্মাণকাজ স্থগিত রাখা হয়েছে।
ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকার জনসাধারন কয়েক ঘণ্টা পায়ে হেটে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা-যাওয়া এবং অ সুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াতে চরম ভোগান্তি পোহা তে হচ্ছে।
এর আগে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বারাকপুর বাজারে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মানববন্ধন এবং এলজিইডি অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি।
সংবাদ সম্মেলন থেকে অতিসত্বর পুনরায় দরপত্রের (টেন্ডার) মাধ্যমে ব্রিজটির নির্মাণকাজ শুরু করার দাবি জানানো হয়। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত ঠিকাদার, নির্বাহী প্রকৌ শলী, পিডি, সিনিয়র প্রকৌশলী এবং অভিযুক্ত আল আমি নের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।


Reporter Name 



















