Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার পার-নওয়াপাড়া গ্রামের কৃষক মো. ইশারাত খান তার দীর্ঘদিনের ভোগদখলকৃত মাছের ঘের অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১৯ বছর আগে স্থানীয় হারুন শেখের সঙ্গে যৌথভা বে পার-নওয়াপাড়া বিলে একটি মাছের ঘের পরিচালনা করতেন।
পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে সাড়ে তিন বিঘা জমির ওপর ঘের পরিচালনা শুরু করেন। এর মধ্যে অজিয়ার রহমানের এক বিঘা জমি বন্ধকসূত্রে তার দখলে আসে এবং স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে জমিটি ব্যবহার করে আসছিলেন বলে দাবি করেন।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট অজিয়া র রহমান জোরপূর্বক তার মাছের ঘের দখল করে নেন।
বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আইনজী বীদের মাধ্যমে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। তার দাবি, প্রতিপক্ষ এক বিঘা জমি ছাড়া বাকি জমির মালিকানার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারপরও বর্তমানে সাড়ে তিন বিঘা মাছের ঘের দখল করে রেখেছেন।
এ ঘটনায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন উল্লেখ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপ ক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বৈধ দখল ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তার ভাই সেকেন্দার, বাসারত ও ভাগ্নে জেলাল হাওলাদার উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : 06:34 pm, Monday, 22 June 2026