Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

বাবু হত্যা মামলা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার তিন নেতা

বরিশাল প্রতিনিধি:আবু জাফর বিশ্বাস, বরিশালঃ বরি শালের মেহেন্দীগঞ্জে ছাত্রলীগের কর্মী মাহাবুব আলম বাবু হত্যা মামলার এজাহারভুক্ত তিন নেতাকে কৃষক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভি যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৪ জুলাই মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহি ষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাল, যুগ্ম সম্পাদক বজলু বয়াতী এবং সাংগঠনিক সম্পাদক সাইফু ল হাওলাদার। তাঁদের মধ্যে জাহাঙ্গীর মাল বর্তমানে কারা গারে রয়েছেন। অপর দুই নেতা বজলু বয়াতী ও সাইফুল হাওলাদার পলাতক বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মাহাবুব আলম বাবুর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় শহীদ পোদ্দার, জাহাঙ্গীর মাল, বজলু বয়াতী, সাইফুল হাওলাদার, নয়ন পোদ্দারসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

গুরুতর আহত বাবুকে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় একই রাতে ঢাকায় স্থানান্তর করা হয়। পরদিন সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর ২৫ জুন নয়ন পোদ্দারকে এবং ২৭ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জাহাঙ্গীর মালকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

বাবু হত্যা মামলা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার তিন নেতা

Update Time : 10:00 am, Monday, 6 July 2026