Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাথ দখল মুক্ত চৌগাছায় অবৈধভাবে মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত বোমাবাজি ও সন্ত্রাস করে হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হিতে বিপরীত হবে: মজিবুর রহমান মঞ্জু মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে

বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের

শার্শা উপজেলা  প্রতিনিধি:
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তাঁর দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। পাশাপাশি অচিরেই বাংলাদেশিদের জন্য পর্যটক (টুরিস্ট) ভিসা চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বেনা পোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বিএস এফ-বিজিবি পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশইনসহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এর ফলে ভবিষ্যতে সীমান্ত এলাকায় উত্তেজনা কমবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে।
তিনি বলেন, “ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বিশ্বের তথ্যপ্র যুক্তি (আইটি) খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবে।”
দুই দেশের জনগণের পারস্পরিক সহযোগিতা ও উন্নয় নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষ কেও আমি এই যাত্রার অংশ হিসেবে দেখছি। ১৬০ কোটি মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা একসঙ্গে তা অর্জনের চেষ্টা করব।
বাংলাদেশের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি, যাতে আমরা যৌথভাবে সফল হতে পারি।”
এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র কাছ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগপত্র (লেটার অব ক্রেডেন্স) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ভারত সরকার সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়।
তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-র স্থলা ভিষিক্ত হয়েছেন।
বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। ভারতীয় হাইকমি শনের কর্মকর্তা ছাড়াও বেনাপোল বন্দরের বিভিন্ন কর্ম কর্তা ইমিগ্রেশনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

About Author Information

Popular Post

বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা 

বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের

Update Time : 02:56 pm, Friday, 12 June 2026