Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহত-আহত শ্রমিক পরিবারের পাশে আবু তাহের ভারত

  • Reporter Name
  • Update Time : 01:44 am, Tuesday, 14 April 2026
  • 87 Time View

oplus_0

শার্শা উপজেলা প্রতিনিধি:

যশোরের বেনাপোল স্থলবন্দরে গত ৭ এপ্রিল ঘটে যাওয়া ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অপর এক শ্রমিক আ হত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়ি য়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পা দক আবু তাহের ভারত।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি নিহত শ্রমিকের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা, ৪ বস্তা চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। একই সঙ্গে আহত শ্রমিকের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ সময় আবু তাহের ভারত বলেন, একসময় বেনাপোল বন্দর একটি ছোট বন্দর ছিল, কিন্তু শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে আজ এটি দেশের বৃহত্তম স্থলবন্দরে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, এত গুরুত্বপূর্ণ বন্দর হওয়া সত্ত্বেও এখানকার মানুষের মৌলিক সুযোগ-সুবিধা এখনও নিশ্চিত হয়নি। বিশেষ করে একটি আধুনিক হাসপাতাল, উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসন ব্যবস্থার অভাব প্রকট।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত চি কিৎসার জন্য উন্নত স্বাস্থ্যসেবা না থাকায় অনেক ক্ষেত্রে রোগীদের যশোরে নেওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে। তাই বেনাপোলে একটি আন্তর্জাতিক মানের জেনারেল হাস পাতাল স্থাপনের দাবি জানান তিনি।

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর উলাশী খাল খনন কর্ম সূচিতে আগমনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো সরকারের নজরে আসবে এবং সমাধানে কার্যকর পদক্ষে প নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাং গঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ, বিএনপি নেতা আতিয়ার মল্লিক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়া বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা রাও উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহত-আহত শ্রমিক পরিবারের পাশে আবু তাহের ভারত

Update Time : 01:44 am, Tuesday, 14 April 2026