Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক  গড়েয়ায় টাপেন্টাডল ও ইয়াবাসহ তিনজন আটক, বিএনপি নেতার দুই ছেলে গ্রেপ্তার

বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

oplus_0

শার্শা উপজেলা প্রতিনিধি: ১৪০তম মহান মে দিবস উপল ক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত হ্যান্ডেলিং শ্রমিকদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি ছিল শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

শুক্রবার (১ মে) সকাল ৮টায় বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন বন্দরের বিভিন্ন স্তরের শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মক র্তারা।

র‍্যালিটি বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্থলবন্দরে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা নানা স্লোগানে শ্রমিক অধিকারের দাবি তুলে ধরেন।

র‍্যালি শেষে বেনাপোল স্থলবন্দর ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দ র হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবুর রহমান তবি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী। আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের ওপরই দে শের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের দায়িত্ব।

অনুষ্ঠানে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত শ্রমিক দের স্মরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, “১ মে মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের Haymarket affair-এ শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আ ন্দোলন করতে গিয়ে আত্মত্যাগ করেন।

তাদের সেই আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে।” তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্য বদ্ধ থাকার বিকল্প নেই এবং শ্রমিকদের কল্যাণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ সহ-সভাপতি তবিবুর রহমান তবি ,সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পা দক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন,প্রচার সম্পাদক ওমর ফারু ক,বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী,দপ্তর সম্পাদক আবুল কাশেম,কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান,সদস্য জামির হোসেন, ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্য সহ বিভিন্ন পর্যা য়ের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

About Author Information

Popular Post

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড 

বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

Update Time : 06:12 pm, Friday, 1 May 2026