রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাটে গভীর রাতে এক গৃহবধূর স্বামীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং ব্যাংকের ফাঁকা চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানী য় ব্র্যাক ব্রাঞ্চের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে সাবাইহাট ব্র্যাক শাখার ম্যানেজার বাবুল মিয়ার নেতৃত্বে কয়ে কজন মাঠকর্মী একট্টা হয়ে অনিতা রানীর শ্লীলতাহানি ও তা র স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে তাকে নিজ ঘরেই বন্দী করে রাখা হয়।পরিস্থিতি আশঙ্কাজনক দেখে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে মান্দা থানার এসআই আশিস ঘটনাস্থলে উপস্থি ত হয়ে তাকে উদ্ধার করেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ সদস্যরা সতর্ক বার্তা দিয়ে স্থান ত্যা গ করেন।অভিযোগ উঠেছে, পুলিশ চলে যাওয়ার পরপরই রাত ৪টার দিকে অভিযুক্তরা পুনরায় ভুক্তভোগীর ওপর হাম লা চালায়।
ম্যানেজার বাবুল মিয়া ও রাজু আহমেদ ভুক্তভো গীকে মারধ র করে তার কাছ থেকে সোশাল ইসলামী ব্যাংক লিমিটেডের (SIBL) একটি ফাঁকা স্বাক্ষর করা চেক (চেক নং- 6121340 003416), ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর, নগদ এক লাখ ২০ হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।ভুক্তভোগী এর প্রতিবাদ করলে এবং চেকে স্বাক্ষর নেওয়ার কারণ জানতে চাইলে তাকে কিস্তির টাকার কথা বলে চুপ থাকতে বাধ্য করা হয়। এ সময় ম্যানেজার বাবুল মিয়া তাকে স্ত্রীকে দিয়ে ডিভো র্স দেওয়ানো ও এলাকা ছাড়ার হুমকি দেন।
পরবর্তীতে প্রমা ন লোপাটের উদ্দেশ্যে ভুক্তভোগীর মোবাইল ফোনটি ভেঙে ফেলে রাতেই তাকে বাড়ি থেকে বের করে দে ওয়া হয়।ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পুনরায় মান্দা থানা পুলিশকে অবহিত করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।#


Reporter Name 



















