ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজে লায় একদিনের ব্যবধানে তিনটি পৃথক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রবাসীর স্ত্রী, এক বৃদ্ধ ও এক শিশু।
তিনটি মৃত্যুর ঘটনায় জুড়ে রয়েছে বেদনা, রহস্য ও অস হায়ত্ব। ঘটনাগুলো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ছে।
সবচেয়ে আলোচিত ঘটনায় উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামে মিতু আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি ইতালি প্রবাসী বাসার মোল্লার স্ত্রী। পারিবারিক সূ ত্রের দাবি, ঘটনার আগে স্বামী ফোনে তার বিরুদ্ধে পর কীয়ার অভিযোগ তুলে অপমানজনক ভাষায় কথা বলে ন। পরে মানসিকভাবে ভেঙে পড়েন মিতু।
কিছু সময় পর ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চল ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজ নীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, তুজারপুর ইউনিয়নের তুজারপুর জমাদার পাড়া গ্রামে শ্বাসকষ্টে ভুগে মান্দার মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানি য়েছে পরিবার। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে একই সকালে পৌরসভার সোনাখোলা চণ্ডীধদী এলাকায় ঘরের মাচা থেকে পড়ে সামিউল (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পরিবারের ভাষ্য, মাচায় রাখা রসুন দেখতে গিয়ে অসাবধা নতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একদিনে তিনটি পৃথক মৃত্যুর ঘটনায় ভাঙ্গাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়দের দাবি, রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও মানসি ক স্বাস্থ্য বিষয়ে আরও গুরুত্ব।

Reporter Name 



















