Breaking News

ভাঙ্গায় সাটারিং খুলতে গিয়ে চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত,

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপ জেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে নির্মাণাধীন ভবনের সাটারিং খুলতে গিয়ে চাপা পড়ে হযরত আলী (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কাউসার শে খের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলীর বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ৪-৫ জন শ্রমিক ভবনটির নির্মাণকাজ করছিলেন। শুক্রবার বিকেলে দ্বিতীয় তলার ছাদের সাটারিং খুলতে গিয়ে হঠাৎ ধসে পড়লে হযরত আলী নিচে চাপা পড়েন।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ৪ ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে সাটা রিংয়ের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

দুর্ঘটনার পর ভবনের মালিক কাউসার শেখ এবং সেখানে কর্মরত অন্য শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভি যান চালাই। প্রায় ৪ ঘণ্টা পর সাটারিংয়ের নিচ থেকে শ্রমি কের মরদেহ উদ্ধার করা হয়।”

About admin

Check Also

শেখ হাসিনা দেশে ফিরে এসে, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

ঝিনািইদহ জেলা ও শৈলকুপা প্রতিনিধিঃ আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা …