রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার পূর্ব শুখানপুকুরী (তল্লিপাড়া) এলাকায়।
শনিবার (১০মে) ভোররাতে পুলিশ সূত্রে জানা যায়, গো পন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ, পূর্ব শুখানপু কুরী এলাকায় অভিযান চালিয়ে ১নং আসামির নিজ বসতবাড়িতে মাদক বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের হেফাজত থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশি দের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৩৩ পিস।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দি কী বলেন, “মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভি যান অব্যাহত রয়েছে।
সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থা নে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।

Reporter Name 



















