মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলে টসহ মো. তহিদুল ইসলাম (৪০) নামের এক কুখ্যাত মাদ ক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ ২২ জুন (সোমবার) ভেড়ামারা থানার জগশ্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত তহিদুল ইসলাম জগশ্বর (রাজাপাড়া) এলা কার মৃত তফসের আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোঃ জাহেদুর রহমান এর বিশেষ নির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জগশ্বর এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তহিদুল ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যা বলেট উদ্ধার করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানায়, গ্রেফতারকৃত তহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Reporter Name 



















