Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

মণিরামপুরে জুলাই শহিদ দিবস পালিত: শহিদদের আত্মত্যাগ চিরস্মরণীয়,

  • Reporter Name
  • Update Time : 05:44 pm, Thursday, 16 July 2026
  • 74 Time View

‎বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি:- জুলাই শহীদ দিবসের অঙ্গীকারে উত্তাল ছিল মণিরা মপুর।

গতকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে  অনুষ্ঠিত হয় এক স্মরণ সভা ও বিশেষ দোয়া মাহ ফিল।

স্মরণকালের ভয়াবহ বৈষম্যবিরোধী আন্দোলনের শহী দদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সব শ্রেণি পেশার মানু ষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
‎

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্ম কর্তা (ইউএনও) মো: সম্রাট হোসেন। সভাপতির বক্ত ব্যে তিনি বলেন, এই জুলাইয়ের আত্মত্যাগ কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নয়।

এটি আমাদের রাষ্ট্র সংস্কারের স্বপ্ন ও ন্যায়ের পথে অবিচ ল থাকার প্রেরণা।

প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের ত্যাগের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ জেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহির দায়ান আ মিন এবং মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সাঈদ। তারা উভয়েই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সাহসিকতার প্রশংসা করেন।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক,সাংবাদিকবৃন্দ।

তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। গণতন্ত্র ও মানবিক অধিকার সুরক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের মূল আবেগঘন মুহূর্ত ছিল জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের বক্তব্য। জুলাই যোদ্ধারা তাদের বক্ত ব্যে আন্দোলনের সেই অগ্নিঝরা দিনগুলোর কথা তুলে ধরেন।

তিনি বলেন,আমরা যখন রাজপথে ছিলাম, তখন মনে হয়েছে আমাদের হারানোর কিছু নেই, শুধু দেশটাকে ফি রে পাওয়ার তাগিদ ছিল। সেই সাহসের ধারাবাহিকতা যেন পরবর্তীতেও বজায় থাকে।

‎জুলাই যোদ্ধা আনাস মাহমুদ রুম্মন বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য দায়িত্ববোধের নতুন একটি মানদণ্ড তৈরি করে দিয়েছে।

ছাত্র প্রতিনিধি রিযাদ হোসে ন ও মনিরুজ্জামান তাদের বক্তব্যে তরুণ প্রজন্মের পক্ষ থেকে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো তে নিহত শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে মণিরামপুরের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
‎

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

মণিরামপুরে জুলাই শহিদ দিবস পালিত: শহিদদের আত্মত্যাগ চিরস্মরণীয়,

Update Time : 05:44 pm, Thursday, 16 July 2026