Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

মহেশপুরের শ্যামকুড়ে সিমক্ষেত ও পুকুরে বিষ প্রয়োগ, দুই কৃষকের ৭ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • Update Time : 05:11 pm, Friday, 18 September 2026
  • 95 Time View
শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে দুই কৃষকের সিম ক্ষেত ও পুকুরে দুর্বৃত্তরা বিষাক্ত ওষুধ প্রয়োগ করে ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভো গীরা।
ভুক্তভোগী কৃষকরা হলেন—শ্যামকুড় বাজারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল এবং তার চাচাতো ভাই আব্দুস সালামের ছেলে সোহাগ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামকুড় মাঠপাড়া এলাকার মাঠে প্রায় তিন বিঘা জমিতে সিম চাষ এবং শ্যামকুড় কুদ্দুস পার্ক সংলগ্ন এলাকায় দুই বিঘা পুকুরে মাছ চাষ করে আসছিলেন তারা।
গত ১৭ সেপ্টেম্বর সকালে মাঠে গিয়ে কৃষকরা দেখতে পান, তাদের সিম ক্ষেতের গাছগুলো হলদে হয়ে শুকিয়ে গেছে। পরে পুকুরে গিয়ে দেখা যায়, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে।
কৃষকদের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সিম ক্ষেতে ঘাস পোড়া ওষুধ এবং পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতি করেছে।
ভুক্তভোগী কৃষক আশরাফুল ও সোহাগ মিয়া বলেন, হঠাৎ করে সিম ক্ষেত ও মাছের এমন ক্ষতিতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ ঘটনায় আশপাশের কৃষকরাও আতঙ্কিত। ক্ষতিগ্রস্ত কৃষ কেরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আই নের আওতায় আনা এবং ক্ষতিপূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহেশপুর থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেও য়া হবে।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

মহেশপুরের শ্যামকুড়ে সিমক্ষেত ও পুকুরে বিষ প্রয়োগ, দুই কৃষকের ৭ লাখ টাকার ক্ষতি

Update Time : 05:11 pm, Friday, 18 September 2026