শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:-
দেশের পেঁয়াজের চাহিদা মেটানো ও আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুন র্বাসন সহায়তা খাতের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপা দন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের উচ্চ ফলনশীল এন-৫৩ জাতের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
কৃষিতে স্বনির্ভরতা অর্জন ও কৃষকের উৎপাদন বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশ পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।
এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।বক্তারা বলেন, সরকারি এ প্রণোদনা কৃষকের উৎপাদন বাড়াতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখছে।
গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পেঁয়া জের চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Reporter Name 



















