Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত আকভান’র প্রভাবে লাগাতার বৃষ্টি; পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষির সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্ ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’ ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

মহেশপুরে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার। 

 ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গোয়ালঘরের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ নিহত হওয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১নং প্রধান আসা মিসহ ০৩ জন আসামিকে সফলভাবে গ্রেফতার করা হয়ে ছে।
তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর জেলার চৌগাছা ও কেশব পুর থানাধীন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তা রিখে মহেশপুর থানাধীন ১১নং মান্দারবাড়ীয়া ইউপির হুদা শ্রীরামপুর গ্রামে গোয়ালঘরে গরু গোসল করানোর সময় সামান্য পানি পার্শ্ববর্তী স্কুলের জায়গায় যাওয়াকে কেন্দ্র করে আসামিরা গালিগালাজ ও মারধর শুরু করে। এ সময় ভিকটিম আব্দুল জব্বার (৬০) বাধা দিতে গেলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে বুক ও মাথায় কিল-ঘুষি এবং লাথি মেরে মারাত্মক রক্তজমাট জখম করে।
পরবর্তীতে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মহেশপুর উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সন্ধ্যা অনুমান ০৬:০৫ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ জাহানারা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩১, তারিখ-১৯/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৩২৩/৩০২/৩৪/৫০৬ দ্য পেনাল কোড)।
মামলা রুজুর পরপরই মহেশপুর থানা পুলিশের একটি বিশে ষ আভিযানিক দল তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) সৈকত মল্লিক-এর নেতৃত্বে আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে।
পরবর্তীতে মোবাইল সিডিআর ট্র্যাকিং ও আধুনিক তথ্য প্রযুক্তির সুনির্দিষ্ট সহায়তায় যশোর জেলার চৌগাছা এলা কায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ বিদ্যুৎ (২৭) ও মোঃ জেহের আলী (৫৬)-কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদের প্রদান করা তথ্য ও প্রযুক্তির ব্যবহারে যশোর জেলার কেশবপুর এলাকা হতে মামলার ১নং প্রধান আসামি মোঃ পলাশ (৩৭)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহ মান জানান, অপরাধী যত কৌশলেই আত্মগোপনে থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। মহেশপুর থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

About Author Information

Popular Post

আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

মহেশপুরে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার। 

Update Time : 02:13 pm, Monday, 28 September 2026