শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ভার ত থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোড়া রাবার বুলেটে বৈষ্ণব বিহারী মণ্ডল (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গত ১২ই মে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বৈষ্ণব বিহারী মণ্ডল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৈষ্ণব বিহারী জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে তিনি অবৈধ পথে ভারতে যান।
সেখানে চিকিৎসা ও অবস্থান শেষে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি।
গুলিবিদ্ধ হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট বিদ্ধ হয়। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে এবং রাতেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়ে ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা গেছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ও সি) মেহেদী হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এবিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Reporter Name 



















