শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ কর্তৃক ১ জন ধর্ষণ আ সামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধর্ষণের অপরাধে মহেশপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে গত ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় মহেশপুর থানাধীন ০৪ নং স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামারের পেঁয়াজ ক্ষেতের পাশে একটি কুঁড়েঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই স্বপন কর্মকার (৪২) বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
বাদীর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে মহেশপুর থানায় মা মলা নম্বর: ২৫, তারিখ: ১৬/০৯/২০২৬ খ্রিঃ, ধারা: ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) অনুযা য়ী মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পরপরই মহেশপুর থানা পুলিশের একটি দ্রুত তম অভিযানে এজাহারনামীয় প্রধান আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পরিচয়:
১. আনিছুর রহমান (৪৫), পিতা- মৃত সোনাই মন্ডল, সাং- গোকুলনগর, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইন গত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরী ক্ষার জন্য হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরাধ দমনে মহেশপুর থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

Reporter Name 



















