শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নং নাটিমা ইউনি য়ন পরিষদ হলরুমে ভি’ডাব্লডি প্রশিক্ষন এর একটি মিটিং শেষে সরকারের দেওয়া ভি’ডব্লিউ’বি এর আওতায় (খাদ্য শস্য) ১৭১ জন গরীব ও অসহায় মহিলাদের মাঝে ৩০ কে জি করে চাউল বিতরণ করা হয়েছে।
এসময় নাটিমা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মা ষ্টার, ইউপি সচিব মোঃ শফি উদ্দিন, এনজিও প্রতিনিধি আব্দুল গাফফার সহ বিভিন্ন ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা ও মহল্লাদারগন উপস্থিত ছিলেন।
ভি’ডাব্লিউ’বি এর আওতাধীন মহিলারা জানান কোন ঝামেলা ছাড়ায় সঠিক মাপে তাহারা খুবই সুন্দর ও স্বচ্বে ৩০ কেজি বস্তায় ভরা চাউল ঝুঝিয়া পাচ্ছেন।
Bartabd24.com সব খবর সবার আগে