ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের পানি গড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশীর লাঠির আঘাতে আ ব্দুল জব্বার (৫০) নামে এক সাইকেল মেকানিক নিহত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্র বার বিকেলে সাইকেল মেকানিক আব্দুল জব্বারের গোয়াল ঘরের পানি গড়িয়ে প্রতিবেশী পলাশ হোসেনের বাড়ির দিকে যাওয়াকে কেন্দ্র করে আব্দুল জব্বার ও পলাশ হোসেনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উ ত্তেজনা সৃষ্টি হলে পলাশ হোসেন ও তার পরিবারের কয়েক জন সদস্য আব্দুল জব্বারকে মারপিট করে বলে অভিযোগ উঠেছে।
মারধরের পর আব্দুল জব্বার অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ন।
ঘটনার খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয় ন্ত্রণে আনে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 



















