শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম ও ইউপি সচিব মোঃ ইনছাদুর রহমান এর তত্বাবধানে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ ইং উপলক্ষে সরকারের দেওয়া ভি জিএফ কর্মসূচির আওতায় ১৯ শ ৬৪ জন গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
জানা গেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (দু র্যোগ ব্যবস্থাপনা শাখা) ২০২৫-২০২৬ ইং অর্থবছরে ফতে পুর ইউনিয়নের জন্য ১৯ শ ৬৪টি কার্ডের বিপরীতে ১০ কেজি হারে মোট চাউল বরাদ্দ দেওয়া হয়।
ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলামের দিক নির্দেশনায় ১জন ট্যাগ অফিসারের উপস্থিত্বিতে ইউ নিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের মেম্বার /
সংরক্ষিত মহিলা মেম্বার, মহল্লাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত্বিতে এই চাউল বিতরণ করা হয়েছে।
এব্যাপারে এলাকাবাসি ও উপকারভোগীরা জানান ইউ পির গরীবর দুঃখিদের মাঝে অত্যন্ত স্বচ্ছ, সু-শৃঙ্খল ও সুন্দর পরিবেশে সঠিক ওজনে এই ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

Reporter Name 



















