শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি ফলন্ত মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে, স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এতে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ- ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে একটি সরু চলাচলের পথ ছিল, যা স্থানীয়রা ব্যবহার করতেন।
গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্ত রা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে মাল্টা বাগানের গাছ কে টে, সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা তৈরি করে।
ভুক্তভোগী ওলিয়ার রহমান বলেন, “সকালে জমিতে গিয়ে দেখি আমার বাগানের গাছ কেটে রাস্তা বানানো হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।”
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জান তে পারি, অভিযুক্তরাই এ কাজ করেছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পারো এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ ক রে, মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ে ছে।
স্থানীয় দুই বাসিন্দা আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে মহেশপুর থানা র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন বলেন ঘটনার প্রেক্ষিতে একটি লিখিত অভিযোগটি পাওয়া গেছে।
তবে বিষয়টি তদন্ত করে আই নগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

Reporter Name 



















