শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ (তিন) জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ মহেশপুর থানাধীন এএসআই (নিঃ )/৯১ শেখ সাহিদুর রহমান, বিপি-৮৫০৫১১০১৪৫-এর নেতৃ ত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল গো পন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিজ নিজ বস তবাড়ী থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১. মোঃ আব্দুল হালিম, পি তা- মৃত আব্দুল লতিফ, সাং- খর্দ খালিশপুর, থানা- মহেশপু র, জেলা- ঝিনাইদহ (পারিবারিক আদালত-৪, যশোর-এর সিআর সাজা মামলা নং-১১৮/২৫; সাজার পরিমাণ: ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)। ২. মোছাঃ সুফিয়া বেগম (৪০), স্বামী- মোঃ রফিকুল ইসলাম, সাং- যোগীহুদা, থানা- মহেশ পুর, জেলা- ঝিনাইদহ (যুগ্ম দায়রা আদালত-৩, যশোর-এর সিআর সাজা মামলা নং-৪৬০৮/২৪; সাজার পরিমাণ: ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৭৫,০০০/- টাকা অর্থদণ্ড)।
৩. মোঃ মুক্তার সরকার, পিতা- সহিদুল্লাহ্ সরকার, সাং- বা গান মাঠ, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ (মহেশপুর সিআর মামলা নং-৬৬৮/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী)।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহ মান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকায় অপরাধ দমন ও আইনি শৃঙ্খলা রক্ষায় থানা পুলি শের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থা কবে।

শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের 



















