বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোররাতে উপজেলার সিংড়া পুলিশ ক্যাম্পের এসআই বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয় নের সিংড়া গ্রামের বাসিন্দা নৃপেন্দ্রনাথ রায় গত ২৩ সেপ্টে ম্বর সকালে বাড়ি থেকে একটি গরু বের করে সিংড়া কলে জের পাশে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন।
প্রায় দুই ঘণ্টা পর সেখানে গিয়ে তিনি দেখতে পান, গরুটি আর বাঁধা নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু টির সন্ধান না পেয়ে তিনি শালিখা থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর পুলিশ ঘটনাটি তদন্তে নামে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনায় জড়িত থা কার অভিযোগে কয়েকজনের বিষয়ে তদন্ত চলছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বলাই নাঘোসা গ্রামের মৃত বাবর আলীর ছেলে আহমেদ (৩৪), বড় আমিয়ান গ্রামের জাহা ঙ্গীর খাঁর ছেলে আকাশ খাঁ (৩০) এবং ছোট আমিয়ান গ্রামে র মশিয়ার সিকদারের ছেলে মুন্না সিকদার (২৯)।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফ তার দেখানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শালিখা থানা পুলিশ জানায়, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শহীদুজ্জামান চাঁদ, মাগুরা 



















