মাগুরা প্রতিনিধি :রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এ শ্লোগান নিয়ে গতকাল সকালে আলোচনা সভা,র্যালী ও নদীতে মাছের পোনা অবমুক্ত করনের মধ্যে দিয়ে মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এর সভাপতিত্বে সভা য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের,
পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা স মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার,সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ,সহ প্রান্তিক মৎস্য চাষিরা।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার। সভায় জেলায় মাছ চাষে বিশেষ অব দান রাখার জন্য মৎস্য সম্পদ সংরক্ষণে উল্লেখযোগ্য অব দান স্বীকৃতিস্বরুপ center for natural resourec stud ies-cnrs (b4rlproject) সহ ৬ জন মৎস্য চাষীকে ২০২৬ উপলক্ষে এই ক্রেস্ট ও সনদ সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে নবগঙ্গা নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। বর্তমান সরকার মাছের উৎ পাদন ও খাদ্য নিরাপত্তা, মাছের অভয়াশ্রয় সৃস্টি,মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি, মৎস্য চাষীদের ঋণদান ও ও প্রান্তিক মৎস্য চাষীদের সহযোগিতার জন্য কাজ করছে।
সভায় বক্তা রা আরও বলেন, দেশের ১৪ লক্ষ নারীসহ দুই কোটির অধিক প্রায় ১২ শতাংশ জনগোষ্ঠীর জীবিকা মৎস্য চাষে। মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ইলিশ আহরনে প্রথম, অভ্যন্তরীন জলাশয়ে মাছ উৎপাদনে দ্বিতীয়, মুক্ত চলাশয়ে মাছ আহরণের তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম ও সামুদ্রিক উপকূলীয় জলাশয় ক্রাস্টা শিয়া কারণে অষ্টম স্থান অর্জন করেছে। তাই আমাদের মাছ উৎপাদনে মুক্ত জলাশয় সৃষ্টি করতে হবে।

Reporter Name 



















