
মাগুরা এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত দুদিনব্যাপী এ কর্ম শালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আই ইউএন সির প্রশিক্ষক কাজী জেনিফার আজমিরি, মোঃ তারেক আজি জ, মোহাম্ম দ আনিসুর রহমান সহ অন্যারা।
কর্মশালায় জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী, জীববৈচিত্র্য, মাছের অভয়ারণ্য, জলজ উদ্ভিদ , বৃক্ষরোপণ,
পাখির আবাসস্থল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সংরক্ষণের জন্য সিএনআরএস কাজ করছে। এনবিএস এর আটটি মানদণ্ডকে কাজে লাগিয়ে এটি বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে।
এজন্য নদী খনন করে নদী রক্ষা, মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য অভয়ারণ্য সৃষ্টি ও ও জীববৈচিত্র রক্ষায় মানুষ কে বেশি বেশি সচেতন হতে হবে।কর্মশালায় গ্রুপ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক এর পাশাপাশি সামাজিক জনগোষ্ঠীর প্রধান সমস্যা চিহ্নিত করা, উপযুক্ত পরিসর ও সংযোগ বিবেচনা করে পরিকল্পনা করা, জীব বৈচিত্রের উন্নতি নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে বাস্তব সম্মত ও দীর্ঘ মেয়াদে আর্থিকভাবে টেকশই কাজ বাস্তবায়ন, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, সংঘাত ও পারস্পরিক সমঝোতা
ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনা পরি বর্তন করা ও দীর্ঘমেয়াদী দায়িত্ব অনিয়মিত পরিকল্পনায় অ ন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
কর্মশালায় আরো জানানো হয়, দেশের মানুষের জীবন মান এমনকি বেচে থাকার জন্য নদী রক্ষা করতে হবে।
নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদী দূষণ থেকে মানুষ কে বেশি বেশি সচেতন করতে হবে। নদী দূষণ কম হলে মাছের প্রজনন ক্ষমতা ও অভয়ারণ্য সৃষ্টি হবে। ফলে দেশ হবে স্বনির্ভর।
এগুলো রক্ষায় স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলে এবং অন্যান্য অংশীজনকে সার্বিকভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, মাগুরার শালিখা উপজেলার কানুদা খালসহ ১৮ টিকে মাছের অভায়ারন্ন তৈরী করা হয়েছে।
এ-র মধ্যে ১২ টিকে খনন করে তৈরী করা হয়। পরিস্কার করা হয়েছে।
বর্জ অপসারনের কর্মসুচি তাদের প্রকল্পের আওতায় রয়েছে। ইতিমধ্যে জমি কিনে ভাগাড় তৈরী করা হয়েছে।
কর্মশালায় সাংবাদিকসহ সংশ্লিষ্ট শ্রনী পেশার প্রতিনিধিরা অংশ নেয়।

Reporter Name 



















