আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া ৩ আদমদিঘী-দুপচাঁ চিয়া আসেন এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী জনপ্রতিনিধি সমাজের সচেতন ব্যক্তিসহ সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরোও বলেন মাদককারবারি এবং চাঁদাবাজদের কো ন ছাড় দেওয়া যাবেনা। মাদককারবারি এবং চাঁদাবাজরা মা টির নীচে থাক-আর গাছের ওপর থাক সেখান থেকে তাদে র গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বগুড়ার আদমদিঘীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলছেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নি র্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে এ সভা অনু ষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্যে আরোও বলেন অভিভাব কদের সন্তানের খোজ-খবর নিতে হবে তারা পড়াশোনা কর ছে কিনা।
এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা,আদমদিঘী সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইস লাম, থানার ওসি কামরুজ্জামান মিয়া,উপজেলা বিএনপির সহসভাপতি নশরতপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন তালু কদার, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দী ন,চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা নাহিদ হোসেন, আর এম ও আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির রহমান, কৃষি কমকর্তা রবি উল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উত্ত রাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবে সভাপতি জিল্লুর রহমান,সাংবাদিক বেনজির রহমান,আদমদিঘী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা,সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, মাসুদ রানা সহ প্রমুখ উপস্থিত ছিলেন #

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 



















