আনোয়ার হোসেন, সিংড়া (নাটোর):-
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়া রুল ইসলাম আনু বলেছেন, নৈতিক ও আধুনিক শিক্ষার মান দন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
মাদ্রাসা শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বেড়ে উঠার কারণে তাদের মাঝে যেমন নৈতিকতা বোধের সৃষ্টি হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিংড়া উপজেলার শোলাকুড়া ইস লামিয়া আলিম মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উ দ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে তারেক রহমানের সরকার।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভা পতি অধ্যাপক মো. এনতাজ আলীর সভাপতিত্বে বক্তব্য রা খেন, অধ্যক্ষ মাওলানা মো.মোতাররফ হোসেন, সিংড়া ডায়া বেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর হোসেন নাইচ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কা জল সরকার, সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, মাদ্রাসার প্রভাষক এ বি এম শাহজাহান আ লী, মাওলানা সাদরুল উলা, আব্দুর রউফ, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, আব্দুল মমিন, মো. মকলেছুর রহমান, আব্দুল মতিন, মাদ্রাসার সাবেক ছাত্র মো. আব্দুল মন্নাফ, মাওলানা ওমর ফারুক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রা এসময় উপস্থিত ছিলেন।

Reporter Name 



















