শৈলকুপা ( ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার বৃহত্তম মানবিক ও সামাজিক সংগঠন শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টির বার্ষিক সাধারন সভা আজ বিকালে শৈলকুপার নিত্যানন্দপুর বাওড় পাড়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শৈলকুপা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান আকস্মিক উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম ফারুকের সভাপতি ত্বে ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও এডমিন সাকিবুল ইসলাস সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিভা গের প্রধান মোঃ ফজলুর রহমান, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পরামর্শক ইব্রাহীম খলিল স্যার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক দেশের কাগজের স্টাফ রি পোর্টার ও সংগঠনের পরিচালক তুহিন জোয়ার্দার, মোঃ প্রতিষ্ঠাতা পরিচালক নুরুজ্জামান কোয়েল সহ পরিচালক বৃন্দ।উল্লেখ্য সংগঠনটি দরিদ্রদের ঘর নির্মান, দুঃস্খ রোগী দের আর্থিক সহযোগীতা প্রদান,বৃক্ষরোপণ কর্মসূচি, কর্ম সংস্থানের জন্য বিনা মূল্য ভ্যান প্রদান, শৈলকুপা হাসপাতালে এন্টিভেনম প্রদান, ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন।
সাপে কাটলে ওঝা নয় হাসপাতালে চিকিৎসা হয়,মাদক, বাল্যবিবাহ, যৌতুক নিয়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মফিজুল ইসলাম শৈলকুপা ঝিনাইদহ 



















