রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলার তেগাড়িয়া গ্রামের ঘোলহারিয়া ঘাট ও পাজর ভাঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযান পরিচা লনা করা হয়।
জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) উপজেলা সহকারী কমি শনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।এদিন সকালে উপজেলার তেগাড়িয়া গ্রামের ঘোলহা রিয়া ঘাট এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় চকআ বরুশ গ্রামের এরশাদ আলীর পুত্র আল-আমিনকে বালুম হাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১)ধারা অনু যায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
একইদিন উপজেলার পাজর ভাঙ্গা এলাকায় অবৈধ মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ,২০১৮এর ৩৬(৫)ধারা অনুযায়ী পাজর ভাঙ্গা গ্রামের ফাজির উদ্দিনের পুত্র রেজাউল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদ ণ্ড এবং একশ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকি উটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#

আলিফ হোসেন,তানোরঃ 


















