Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

মুক্তিপণ দিয়ে ফিরেছে সুন্দরবনে অপহৃত শ্যামনগরের ১৪ জেলে, এখনো জিম্মি ৬ জন

  • Reporter Name
  • Update Time : 05:54 pm, Wednesday, 28 January 2026
  • 52 Time View

সাতক্ষীরা প্রতিনিধি।।
বনদস্যুদের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়ে বাড়ি ফিরে ছেন সুন্দরবনে মৎস্য শিকারে গিয়ে অপহৃত সাতক্ষীরার শ্যামনগর উপকূলের ১৪জন জেলে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিভিন্ন সময় তারা সুন্দরবন থেকে লোকারয়ে ফিরে আসেন। তবে, মুক্তিপণের টাকা দিতে না পারায় এখনো জিম্মি করে রাখা হয়েছে অন্তত ছয়জন জেলেকে।

ফিরে আসা জেলেরা জানান, আট সদস্যের জলদস্যু দলটি নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করেছিল। তারা জনপ্রতি ২৫ থেকে
৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করেছে। মুক্তিপণ পরিশোধ করে মঙ্গলবার বিভিন্ন সময়ে তারা লোকালয়ে পৌঁছেছেন।

জিম্মিদশা থেকে মুক্ত হয়ে ফিরে আসা জেলেদের মধ্যে ইব্রাহিম ৪০ হাজার, দিলীপ ৪০ হাজার, উজ্জ্বল ৪০ হাজা র এবং আইয়ুব আলী, আশিকুর ও হাফিজুর ২৫ হাজার
টাকা করে মুক্তিপণ দিয়েছে বলে জানা গেছে। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামে।

জেলেদের অভিযোগ, মুন্সিগঞ্জের মৌখালী গ্রামের সফি কুল ওরফে ‘ভেটো সফিকুল’ এবং আটিরউপর গ্রামের শাহাজান এই দস্যু দলের নেতৃত্ব দিচ্ছেন।

মুক্তিপণ কম দেওয়ায় রাজেত আলী নামের এক জেলে কে ছাড়া হয়নি। এছাড়া মীরগাং গ্রামের মুজিবুর ও হরিন গর গ্রামের নজরুল ইসলামসহ ছয়জন জেলে এখনো
দস্যুদের জিম্মায় রয়েছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে এসব জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ছিলেন।

গত ২২ জানুয়ারি রাতে বন বিভাগের আওতাধীনমামুন্দো,
চুনকুড়ি ও মালঞ্চ নদীসহ কলাগাছিয়া খাল থেকে অস্ত্রের মুখে তাঁদের ২০জন জেলেকে অপহরণ

করে জলদস্যুরা। অপহরণের পর একটি বিকাশ নম্বর দিয়ে দস্যুরা মুক্তিপণের টাকা দাবি করে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডকে জানানো হয়েছিল। ১৪ জন জেলে মুক্তি পাওয়ার খবর তাঁরা লোকমুখে জান তে পেরেছেন।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

মুক্তিপণ দিয়ে ফিরেছে সুন্দরবনে অপহৃত শ্যামনগরের ১৪ জেলে, এখনো জিম্মি ৬ জন

Update Time : 05:54 pm, Wednesday, 28 January 2026