মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :“পুষ্টি বৈষ ম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতি পাদ্য কে সামনে রেখে মোংলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক উদ্বো ধনী সভার মাধ্যমে সপ্তা হব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভা পতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। তিনি বলেন, পুষ্টি নিশ্চিতকরণ শুধু স্বাস্থ্য নয়, একটি জা তির সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত। অপুষ্টি দূরীকরণে সর কার ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোংলা-রামপাল সার্কে লের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলা ম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পি ন্টু রঞ্জন দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা।
অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. শাহীন, যিনি পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচা রণা ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ন।
সভায় বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরু রি।
তারা প্রতিদিন শাক-সবজি, ফলমূল ও ডিম খাওয়ার অ ভ্যাস গড়ে তোলা, অতিরিক্ত লবণ-চিনি ও ফাস্টফুড পরিহার, এবং নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা প্রচার ও জ নসাধারণকে পুষ্টি বার্তা প্রদান।
উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ ক র্মসূচির আয়োজন করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা।
এছাড়া ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ)’ প্রকল্পের আওতায় হীড বাং লাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এ কার্যক্রমে সহযোগিতা করছে।#

Reporter Name 



















