মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় ৩ লাখ টাকা চাঁদা দাবি, বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তিনজন সহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে।
এ ঘটনায় কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোঃ জাহা ঙ্গীর আলম (৫৫) মোংলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজি স্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার প্রায় ১৫ দিন আগে আসা মিরা বাদীকে ২৯ জুলাইয়ের মধ্যে ৩ লাখ টাকা চাঁদা দেও য়ার জন্য হুমকি দেন।
চাঁদা না দিলে এলাকায় বসবাস করা কঠিন হবে এবং প্রা ণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২৯ জুলাই রাত ৮টার দিকে মোঃ কালাম হাওলাদার, পলি বেগম ও মোঃ সবীর শিকদারসহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে যান।
তারা দরজা ভাঙচুরের চেষ্টা করেন এবং একপর্যায়ে দর জা খুললে জাহাঙ্গীরের গলায় রামদা ঠেকিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ।
চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয় বলেও অভি যোগে দাবি করা হয়েছে।
পরে ঘরের ড্রয়ার থেকে ৫০ হাজার টাকা ও চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি, যার মূল্য ৫৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে, নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এতে মোট ১ লাখ ৫ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে বাদী অভিযোগ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালতে যেতে বিলম্ব হয়েছে।
অভিযুক্তরা হলেন মোঃ কালাম হাওলাদার (৫০), পলি বেগম (৪৫) ও মোঃ সবীর শিকদার (৫৫)।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও গ্রে ফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাও য়া যায়নি।
অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমে নির্ধারিত হবে।#

Reporter Name 



















