মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যান ও সাধারণ
মানুষকে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্ত ভোগীদের দাবি, রাজনৈতিক প্রভাব ও স্থানীয় ক্ষমতার দাপটে একটি সংঘবদ্ধ গোষ্ঠী পুরো গ্রাম ও আবাসন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
প্রতিবাদ করলেই হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর এবং এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে।
রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উলুবুনিয়া গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ প্রকাশ্যে আনেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ উঠেছে, সংবাদ সম্মেলন চলাকালেই অভিযুক্তদের লোকজন অত র্কিত হামলা চালিয়ে নারীসহ একাধিক ব্যক্তিকে মারধর করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি করে ছে। ভুক্তভোগী রহিমা বেগম অভিযোগ করেন, উলুবুনিয়া গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয় নিরীহ মানুষদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। তারা খেয়াঘাটে চাঁদাবাজি, ঘরের কাগজপত্র করে দেও য়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ, জমি সংক্রান্ত ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত।
এছাড়া অভিযুক্তদের কয়েকজনের বিরুদ্ধে আবাসনের নারীদের উত্ত্যক্ত করা, কুপ্রস্তাব দেওয়া এবং রাতের বেলা য় দরজা খুলে রাখার মতো অশ্লীল আচরণেরও অভিযো গ তোলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করা হলেও অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবারই পার পেয়ে যায়।
বরং বিচার চাওয়ার ‘অপরাধে’ ভুক্তভোগীদের ওপর আর ও ক্ষিপ্ত হয়ে ওঠে ওই চক্র।
প্রতিবাদকারীদের মারধর, ভয়ভীতি এবং এলাকা ছাড়া করার হুমকি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, তারা যখ ন প্রকাশ্যে নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন, ঠিক সেই সময় অভিযুক্তদের কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় রহিমা বেগমকে টেনেহিঁচড়ে মারধর করা হয়।
অভিযোগ রয়েছে, তার পরনের কাপড় টেনে ছিঁড়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। এমনকি তার বুকের বাম পাশে কামড় দি য়ে গুরুতর জখম করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকা রীরা প্রকাশ্যে ঘোষণা দেয়—“২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী দের ঘরবাড়ি ভাঙচুর করে এলাকা ছাড়া করা হবে।” এম ন হুমকিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কয়েকজন নারী জানান, দীর্ঘদিন ধরে তারা ভয়ে মুখ খুলতে পারেননি। কারণ অভিযুক্তরা সংঘবদ্ধ ও ভয়ংকর প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বললেই হামলা ও নির্যাতনের শিকার হতে হয়।
এখন তারা নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে মোংলা থানা য় ১২ জনের নাম উল্লেখসহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইন গত ব্যবস্থা গ্রহণ এবং উলুবুনিয়া গ্রামের নিরীহ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গেএকাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন,“অভিযোগ পেয়েছি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকায় যাতে কোনো অপ্রীতি কর ঘটনা না ঘটে৷ সেজ ন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ।

Reporter Name 



















